মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
যুগ্মসহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপি’র সিনিয়ার যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ ও সাতক্ষীরা জেলা নার্সারির মালিক সমিতির সভাপতি মোঃ নূরুল আমিন।
মেলায় প্রথম স্থান অধিকার করেন সাতক্ষীরা নার্সারি, দ্বিতীয় স্থান অধিকার করে সাঈদ নার্সারি ও তৃতীয় স্থান অধিকার করে সরদার নার্সারি।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আওছাফুর রহমান।