বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গতকাল ১২-০৮-২০২৬ খ্রি. বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় লৌহজং থানায় কর্মরত এসআই (নিঃ) লোকমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ মৌছামান্দ্র সাকিনস্থ হাজী মোঃ নুরুজ্জামান খান লিটন এর বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ রিপন মিয়া (৪৫), পিতা- মৃত মোঃ শহীদ মিয়া, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ’কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।