বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম
দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়, প্রশ্ন জাইমা রহমানের সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সৈকত রঞ্জন চৌধুরীকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে পদ্মার বুকে দুর্গম চড়ে সাংবাদিকদের নৌ ভ্রমন হয়েছে লৌহজং থানা পুলিশের অভিযানে গোয়ালীমান্দ্রা থেকে ১৫০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার নড়াইলে সাংবাদিকদের সাথে খুলনা রেঞ্জের ডিআইজির মতবিনিময় সভা কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা গোপালগঞ্জে শ্রদ্ধা ও সুরের মূর্ছনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে সাবেক ইউপি সদস্যের মায়ের মৃত্যু

পদ্মার বুকে দুর্গম চড়ে সাংবাদিকদের নৌ ভ্রমন হয়েছে

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: মানিকগঞ্জ অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নৌ-ভ্রমণ পদ্মার ঢেউ, নীল আকাশ আর নির্মল বাতাসের সঙ্গে প্রাণখোলা আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে দিনভর মুখর ছিলেন মানিকগঞ্জের সংবাদকর্মীরা। কর্মব্যস্ততার একঘেয়েমি কাটিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ জেলা অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নৌ-ভ্রমণ-২০২৬।

১০ আগস্ট সকালে আরিচা ঘাট থেকে ট্রলারযোগে শুরু হয় দিনব্যাপী এ আনন্দযাত্রা। পদ্মার বুক দুর্গম চর পেরিয়ে নৌ-বহর দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় যায়। পথে বাঘুটিয়া বাজার ও শুকুরিয়া মাদ্রাসা পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা।

পরে পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি দ্বীপে নৌ-বহর থামানো হয়। সেখানে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। খেলাধুলার পাশাপাশি চলে হাসি-আড্ডা ও আনন্দ। পরে মধ্যাহ্নভোজ শেষে আবারও শুরু হয় নৌযাত্রা।

দুপুরের পর পদ্মার বুক চিরে নৌ-বহর শিবালয় উপজেলার জাফরগঞ্জ হয়ে পৌঁছে ঐতিহাসিক তেওতা জমিদার বাড়িতে। সেখানে ঘুরে দেখার পাশাপাশি আয়োজন করা হয় র‍্যাফেল ড্র। প্রীতি ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সুরুজ খাঁন, সাবেক সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল ও বর্তমান সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী।

নৌ-ভ্রমণে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মো. শাহিন তারেক, নৌ-ভ্রমণ কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো. শাহ আলম এবং সদস্য সচিব আল-আমিন।

এ ছাড়া দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক মাসউদুর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আকমল হোসেন, কালবেলার জেলা প্রতিনিধি সেলিম মিয়া, সাংবাদিক জয়ী আকাশ, দৈনিক বাঙলার জাগরণ এর মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জ উন্নয়নের পথে- এ্যাডমিন আকাশ চৌধুরী, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার লুৎফর।দৈনিক জনতার দেশকণ্ঠ পএিকার জেলা প্রতিনিধি মো: ফরিদ হোসেন সহ জেলার সাত উপজেলার প্রায় ৫০ জন সংবাদকর্মী অংশ নেন।

দিনভর পদ্মার বুকে ভ্রমণ, খেলাধুলা, আড্ডা, হাসি-আনন্দ ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের মধ্য দিয়ে জমে ওঠে পুরো আয়োজন। সন্ধ্যায় আরিচা ঘাটে নৌ-বহর ফিরে এলে শেষ হয় আনন্দময় এ নৌ-ভ্রমণ।

আয়োজকরা জানান, কর্মক্ষেত্রের ব্যস্ততার বাইরে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই প্রতিবছরের মতো এবারও এ নৌ-ভ্রমণের আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ শেষে
দুর্গম চরে ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার দিয়ে আসেন সাংবাদিকরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: