শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

মুন্সীগঞ্জে এসএসসি ২০২৬-এ ভালো ফলাফলকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে এসএসসি ২০২৬ পরীক্ষায় জেলায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং এসএসসি ২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ।

মতবিনিময়কালে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়; এটি জেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার অগ্রগতির প্রতিফলন। এছাড়া, ফলাফলের এই সাফল্যকে আরও এগিয়ে নিতে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মহোদয় ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানসমূহকে ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি যেসব শিক্ষা প্রতিষ্ঠান তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে অভিজ্ঞ ও ভালো ফলাফলকারী প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানানো হয় এবং শিক্ষার্থীদের সাফল্যের পেছনে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: