বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে উপজেলার বেদগ্রাম মোড়ে বসানো বিশেষ চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)। ডিবির দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম মোড়ে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাস সেখানে পৌঁছালে তল্লাশি চালায় ডিবির একটি দল। এ সময় বাসে যাত্রীবেশে থাকা ওই চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও মালামাল তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: