শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর পরিবারের পক্ষ থেকে গরীব ও মেধাবী ছাত্রীদের অর্থ সহায়তা প্রদানের লক্ষ্যে বৃত্তি ফাণ্ড গঠনের উদ্যোগ গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে এসে শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে বৃত্তিপ্রদানসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমের ঘোষণা দেন প্রতিষ্ঠাতার মেয়ে ও জামাতারা।

এ সময় মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর জামাতা মমিনুল ইসলাম, মেয়ে মালিহা মনসুর, মাসুদা খান, মুরশেদা দোহা, মরিয়ম মনসুর, দৌহিত্র মোহাম্মদ রুবাইয়েত জানান, দক্ষিণ বঙ্গের অবহেলিত নারীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে অ্যাডভোকেট এম মনসুর আলী তার সহধর্মিনী বেগম রোকেয়া মনসুর এর অনুপ্রেরণায় কালিগঞ্জ উপজেলা সদরে ১৯৮৯ সালে রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। যে উদ্দেশ্য নিয়ে সেসময় কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেটি শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। কলেজটি যাতে আগামীতে আরও সুনাম অর্জন করতে পারে সেজন্য শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেন তারা। প্রতিষ্ঠাতার মেয়েরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা প্রদানের জন্য বৃত্তিফাণ্ড গঠন, অবকাঠামো উন্নয়নসহ কলেজের সার্বিক উন্নয়নের ব্যবস্থা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি কলেজটি জাতীয়করণের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় কলেজের সহকারী অধ্যাপক ও পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নিয়াজ কওছার তুহিন, আব্দুর রউফ, রেজাউল হক, তারক চন্দ্র সরকার, আব্দুল ওহাব, নাজিমুদ্দীন আহম্মেদ, তৌহিদুর রহমান, মাসুদুর রহমান, বিকাশ চন্দ্র মিস্ত্রি, বিলকিস আক্তার, ডিএম নাসির উদ্দীন, সোমা বিশ্বাস, শম্পা রানী মৃধা, নবতরণ গায়েন, হালিমা খাতুন, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, সহকারী শিক্ষক ফারুক হোসেনসহ রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক, কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: