শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগষ্ট) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী’র সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, থানার ওসি নূরুস সালাম সিদ্দিক, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোহাব্বত, নির্বাহী সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, বীরমুক্তিযোদ্ধা শাজাহান আলী, প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ, সাংবাদিক পলাশ ইসলাম সহ সংশ্লিষ্টরা।