শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী জামায়াত কোনো রাজনৈতিক দল না: নুরুল হক নুর কৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, একজন আহত উদ্ধার করল ফায়ার সার্ভিস নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক ব্রেন টিউমারে আক্রান্ত ১৫ বছরের নুসরাত, চিকিৎসায় প্রয়োজন ৮ লাখ টাকা গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব চৌদ্দগ্রামের কাজী মো. নাহিদ জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বড় শাস্তি পেলেন লিওনেল মেসি

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ভেড়ার বাজারের ঋষিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানসুর শিকদার (৩০) ও সেলিম শেখ (৩৬)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল হরিদাসপুর ভেড়ার বাজার ঋষিপাড়ায় মানসুর শিকদারের বসতবাড়ি সংলগ্ন একটি দোকানে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মানসুরের কাছ থেকে ২৫ পিস এবং সেলিমের কাছ থেকে ২২ পিস—সর্বমোট ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা ইয়াবা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: