মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: ২৪ আগস্ট ২০২৬ (সোমবার) মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম, জেল সুপার জনাব মোঃ জান্নাত-উল-ফারহাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন এবং কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় কারাগারের সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বন্দীদের খোঁজ-খবর নেন এবং তাদের বিভিন্ন বিষয়ে অবহিত হন। তিনি বন্দীদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বন্দীদের সংশোধন শেষে সুস্থ, স্বাভাবিক ও দায়িত্বশীল জীবনে পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।