বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’ নিয়ে বিসিবির বিবৃতি নেপালের বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির অভিযোগে সানোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা কৃষি বিভাগ জানায়, জান্না বাজারের ওই দোকানে ভেজাল ডিএপি সার বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে দোকানে থাকা সার পরীক্ষা করে এর মানহীনতা ও ভেজাল বিক্রির বিষয়টি নিশ্চিত হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ধারা অনুযায়ী ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।

অভিযানে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুকুরহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া থানা-পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: