রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজ ১০ বছর বয়স কমিয়ে ‘মাটি খেকো’ এখন ডিগ্রি কলেজের অফিস সহায়ক ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মানিকগঞ্জ ফসলের জমি থেকে নারীর মরদেহ উদ্ধার, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত লোহাগড় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা ও বৃক্ষ রোপণ নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার কালিগঞ্জের চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় মানুষের ঢল এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

লোহাগড় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা ও বৃক্ষ রোপণ

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুনের সাথে লোহাগড়া উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার উপজেলার উন্নয়ন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের সাফল্য, সম্ভাবনা এবং বিদ্যমান সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। বিভাগীয় কমিশনার এসময় সরকারি কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।তিনি উপজেলার উন্নয়নে সকল দপ্তরের মধ্যে সমম্বয় ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শেখ আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, লোহাগড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আলী আকবর, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আনাস মো. নাসের, উপজেলা সমবায় কর্মকর্তা ও লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাছুম খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, তথ্য কর্মকর্তা তানিয়া খানম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুনসহ বিভিন্ন দপ্তের কর্মকর্তারা।

সভা শেষে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা এবং নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম একটি বকুল গাছের চারা রোপণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: