মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ ফের বাড়াল কাতার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নড়াইলে নবগঙ্গায় নৌকা ডুবে জেলে নিখোঁজ লক্ষ্মীপুরে বিএনপির প্রতষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্টসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার বর্জ্যের বিনিময়ে বাজার : পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের উদ্যোগ চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাশিয়ার হামলায় ইউক্রেনে ১ কোটি ২০ লাখের বেশি বই নষ্ট

শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : ‘করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিবালয় উপজেলা বিএনপির উদ্যোগে র‌্যালি, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে শিবালয় উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বেলা পৌনে ১২টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

আলোচনা সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, যুবদলের আহ্বায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন। একই সঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে শিবালয় উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: