মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দালাল বাজার এলাকায় র্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
সদর পশ্চিম উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপি।
সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজান, কামরুজ্জামান সোহেল, সদর পশ্চিম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ভুট্টু চৌধুরী, জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক একেএম ফরিদ উদ্দিন, সদর পশ্চিম উপজলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক, সদস্য সচিব জাকির হোসেন ও জেলা যুবদল নেতা আমির আহমেদ রাজু, থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। একটি ঐতিহাসিক প্রয়োজনে তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেছিলেন এবং জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছিল।তিনি বলেন, জিয়াউর রহমান কাউকে হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেননি। ক্ষমতায় আসার পর তিনি দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা উপলব্ধি করতে পেরেছিলেন। ১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, চিকিৎসা ও বাসস্থানের অধিকারসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে।