মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ ফের বাড়াল কাতার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নড়াইলে নবগঙ্গায় নৌকা ডুবে জেলে নিখোঁজ লক্ষ্মীপুরে বিএনপির প্রতষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্টসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার বর্জ্যের বিনিময়ে বাজার : পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের উদ্যোগ চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাশিয়ার হামলায় ইউক্রেনে ১ কোটি ২০ লাখের বেশি বই নষ্ট

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিক সরকার, গাজীপুর : গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মঙ্গলবারের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল।

বিকেলে মহানগর বিএনপির উদ্যোগে গাজীপুর চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ওয়ারলেস এলাকা থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে গাজীপুর মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: