শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মুন্সীগঞ্জের মাকহাটিতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব মাকহাটি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১০টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মুন্সীগঞ্জ থানাধীন পূর্ব মাকহাটি এলাকার ঈদগাহ মোড়ের মাসুদ ভ্যারাইটিজ স্টোরের সামনের পাকা রাস্তা থেকে জসিম উদ্দিন বেপারী (৫৫) ও রিমন মল্লিক (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার জসিম উদ্দিন বেপারী পূর্ব মাকহাটি এলাকার বাসিন্দা এবং বর্তমানে ভাসমান হিসেবে পরিচিত। অপর গ্রেফতার রিমন মল্লিক একই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: