শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালে সমকালের ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের দোয়া মাহফিল কুলাউড়ায় চা বাগানের পতিত জমিতে ড্রাগন চাষ, বাড়ছে সম্ভাবনা চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট পুরুষশূন্য ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল সভাপতিসহ গ্রেপ্তার ২ “আমার নদীটা কেন পিছিয়ে” নারীর প্রতি ডিজিটাল ও এআই-ভিত্তিক সহিংসতা বন্ধে ‘ঢাকা ডায়ালগ’ গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী মুকসুদপুরে অস্ত্র ও চোরাই মালামালসহ ছিনতাইকারী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট

আবদুল মান্নান ‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক : ‎কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মু. তাহের। ‎

শহীদ হাজী সুরুজ মিয়ার ছেলে বায়োফার্মা লি: এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও আলাউদ্দিন মিশাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান সৈয়দ একরামুল হক হারুন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মহিউদ্দিন, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াত আমীর মো: সাহাব উদ্দিন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য মাও: এটিএম মাসুম, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ, সাবেক সহকারী শিক্ষক এয়াসিন, সমাজসেবক হুমায়ুন কবীর বকুল, আলকরা ইউপি চেয়ারম্যান আবুল বশর, আমকরা ইউনিয়ন জামায়াত আমীর মাও: কুতুব উদ্দিন, সেক্রেটারি আবু নাসের প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় ডা: তাহের বলেন, আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমার কাছে সাধারণ প্রতিযোগীতার চেয়ে আরো বেশি কিছু। ১৯৯৮ সালের ৫ই অক্টোবর ছেলেকে হত্যা করতে আসা সন্ত্রাসীদের হামলায় নিজ বাড়িতে শহীদ হন হাজী সুরুজ মিয়া। আমরা ঠিকমতো জানাজাও পড়তে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থাকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছেন বাংলাদেশে। ‎কয়েক হাজার দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পাঁছগাছিয়া ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শর্শদি ফুটবল একাদশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: