বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, জেনে নিন ইউনিট–ভিত্তিক জিপিএ মজুরি নিয়ে নতুন করে অস্থিরতা তৈরির সুযোগ নেই: নুর বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী স্বাস্থ্য খাতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী খোলা বাজারে ডলারের দর বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা ট্রাম্পের এবারের শুল্ক কি স্থায়ী হবে, বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে রংপুরে জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার সন্ত্রাস করে দেশে ফেরার স্বপ্ন দেখলে বোকার স্বর্গে বাস করছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

লাল শাড়িতে তিশার লাজুক হাসি, দিলেন রহস্যময় বার্তা

প্রায় দুই দশক ধরে অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশা। সাবলীল অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও নিজস্ব ফ্যাশন স্টাইলের জন্যও প্রশংসিত তিনি। এবার লাল শাড়িতে তিশার মিষ্টি ও লাজুক হাসির ছবি নজর কেড়েছে ভক্তদের।

মডেলিংয়ের চেয়ে অভিনয়কেই বরাবর বেশি গুরুত্ব দিয়েছেন তিশা। ফ্যাশনেও প্রশংসিত হলেও সাধারণ ও ঐতিহ্যবাহী পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। বিশেষ করে শাড়িতে তার উপস্থিতি ভক্তদের আলাদা করে নজর কাড়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিশা। ছবিগুলোতে তাকে লাল শাড়িতে দেখা গেছে। সঙ্গে ছিল কাঁচের চুড়ি ও মানানসই অলংকার। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসি, আবার কখনো মুখ আড়াল করে লাজুক ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী।

তিশার এই সাজ ও লাজুক হাসি ভক্তদের নজর কেড়েছে। ছবি প্রকাশের পরপরই তার অনুসারীরা নানা প্রশংসাসূচক মন্তব্য করেছেন।

তবে শুধু ছবিই নয়, পোস্টের ক্যাপশনেও ছিল রহস্যের আভাস। ছবিগুলোর সঙ্গে তিশা লিখেছেন ‘কোয়ায়েটলি বিকামিং!’ অর্থাৎ নীরবে নিজেকে বদলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তার উপস্থিতি কিছুটা কমলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ, পরিবার ও জীবনের নানা বিশেষ মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: