শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

৬ মামলার আসামী বিল্লাল ডিবির অভিযানে ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন মানিকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মানিকপুর এলাকায় অভিযান চালান। এ সময় সদর হাসপাতাল থেকে মুক্তারপুরগামী সড়কের দক্ষিণ পাশে ১০ তলা ভবনের পূর্ব পাশে তামিম স্টোরের সামনে পাকা রাস্তা থেকে বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার বিল্লাল হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের চনপাড়া বাজার এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের মানিকপুর ১০ তলা ভবনের পূর্ব পাশে মো. মাসুদ রানার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতার বিল্লাল হোসেনের বিরুদ্ধে এর আগে আরও ছয়টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: