শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম
আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি

মোংলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

মোংলা থেকে মোঃ নূর আলম :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে ৭ নভেম্বর শনিবার সকালে মোংলার চৌধুরীর মোড়ে সংখ্যালঘুদের সুরক্ষা এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোংলার সভাপতি মিহির ভান্ডারী। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, ঐক্য পরিষদ নেতা উৎপল মন্ডল, পীযূষ কান্তি মজুমদার, উদয় শংকর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ দাস, বিনয় কৃষ্ণ মন্ডল, মিলন ঘরামী প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: