মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের হেনস্তায় যুবশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ আমিরাতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলতে মাহ্দী আমিনের বৈঠক চুয়েটের আন্দোলনে ‘রাজনীতি’ দেখছেন সরকারের কেউ কেউ, শিক্ষার্থীরা বলছেন ভিন্ন কথা বঙ্গোপসাগরে নজরদারি করবে ৪ স্যাটেলাইট, কীভাবে কাজ করবে এ ব্যবস্থা? ‘আর্জেন্টিনা ছাড়ার সময় মেসি কতটা কষ্ট পেয়েছিল, তা সবাই দেখেছি’ প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার ‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে অভিযোগ শিবালয়ের উলাইল ইউনিয়নের থেকে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন উজিরপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স তরুণ ও পেশাজীবীদের উদ্ভাবনী আইডিয়া আহ্বান করছে বিদ্যুৎ বিভাগ

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লক্ষাধিক টাকা

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে যুবদল নেতা আহসান উল্লাহ ভুঁঞার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (ভোর সাড়ে ৪টার দিকে) উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন আহসান উল্লাহ ভুঁঞা। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। এতে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুনের তীব্রতায় ততক্ষণে বসতঘরের অধিকাংশ মালামাল পুড়ে শেষ হয়ে যায়।

স্থানীয়রা জানান, আহসান উল্লাহ ভুঁঞা জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের একজন সদস্য। আগুনে তাঁর পরিবারের বসবাসের একমাত্র ঘরটি পুড়ে যাওয়ায় তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন। নতুন করে ঘর নির্মাণের আর্থিক সামর্থ্য না থাকায় তাঁর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

ক্ষতিগ্রস্ত আহসান উল্লাহ ভুঁঞা বলেন, “আগুনে আমার থাকার একমাত্র বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। ঘরটি নতুন করে নির্মাণ করার মতো সামর্থ্য আমার নেই। তাই সবার সহযোগিতা কামনা করছি।”

এ অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: