শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম
কেন হারিয়ে যাচ্ছে নকশা আঁকা টমটম গাড়ি শাঁখামুটি, গন্ধগোকুলের বিশাল অবয়ব দর্শনার্থীদের কী মনে করিয়ে দিচ্ছে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ না হলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি থ্রাস্টার প্রযুক্তির উড়ন্ত গাড়ি আনছেন ইলন মাস্ক হারিয়ে যাচ্ছে সুর, বদলে যাচ্ছে পেশা জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি বিদেশে উচ্চশিক্ষার খোঁজে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে আকিজ গ্রুপে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু

বিনোদন ডেস্ক: দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনীর নবম সিজন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গৌরবময় দুই দশকের সফল পথচলার পর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড রাঁধুনীর উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জীবনবদলের রেসিপি। বরাবরের মতো এই প্রতিযোগিতাও সম্প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার এই নতুন যাত্রার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেরা রাঁধুনী সিজন ৯-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু। দুই দশকের অর্জন এবং রান্নার মেধার মাধ্যমে মানুষের জীবন বদলে দেওয়ার দীর্ঘ যাত্রার নানা দিক তুলে ধরেন আয়োজকরা।

এবারের আসরে প্রতিযোগীদের রান্নার দক্ষতা যাচাইয়ের জন্য বিচারকের আসনে থাকছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ইনডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লে মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয়শিল্পী জয়া আহসান। তাদের কঠোর মূল্যায়নের মাধ্যমে দেশসেরা রন্ধনশিল্পীদের খুঁজে বের করা হবে। সংবাদ সম্মেলনে নতুন লোগো ও প্রচারমূলক কনটেন্ট উন্মোচনের পাশাপাশি রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে নিজেদের রেসিপি ও প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। দেশজুড়ে বিভাগীয় অডিশন এবং ঢাকার গ্র্যান্ড অডিশনের মাধ্যমে সেরা প্রতিযোগীদের নিয়ে স্টুডিও রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা পুরস্কার, আর প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: