বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী ভাওয়াইয়া থেকে ইসলামি গান, আব্বাসউদ্দীন আজও অম্লান ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত্রী ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’ বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা

জাতীয় ডেস্ক: নাটোর রেলস্টেশন জামে মসজিদ সংলগ্ন অজুখানাটির দীর্ঘদিনের দুর্দশা অবশেষে অবসান হয়েছে। জনাকীর্ণ কাঁচাবাজার এলাকার এই মসজিদটিতে প্রতিদিন ট্রেনের জন্য অপেক্ষমাণ হাজারো যাত্রী, রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মী এবং স্থানীয় ব্যবসায়ীরা নিয়মিত নামাজ আদায় করেন। তবে দীর্ঘদিন ধরে অজুখানার বেহাল দশার কারণে মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এই মসজিদটি পরিচালনার জন্য নির্দিষ্ট কোনো স্থায়ী তহবিল না থাকায় এর সংস্কার বা উন্নয়নের বিষয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। জনবহুল এই এলাকার মসজিদটির অবকাঠামোগত সমস্যা সমাধানে এতদিন সংশ্লিষ্ট কারও কোনো কার্যকর উদ্যোগ বা আগ্রহ লক্ষ্য করা যায়নি।

এমন পরিস্থিতিতে মুসল্লিদের চরম দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে সামাজিক সংগঠন বন্ধুসভা। সংগঠনটির পক্ষ থেকে নিজেদের উদ্যোগে স্টেশন জামে মসজিদের অচল ও নোংরা অজুখানাটি সম্পূর্ণ সংস্কার করা হয়। এই মহতী উদ্যোগের ফলে বর্তমানে অজুখানার পরিবেশ অনেক উন্নত হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

অজুখানা সংস্কারের পর মসজিদটিতে নিয়মিত নামাজ পড়তে আসা যাত্রীরা এবং স্থানীয় ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বন্ধুসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন যে, এর মাধ্যমে দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান হলো এবং এখন থেকে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে পবিত্রতা অর্জন করে ইবাদত করতে পারবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: