মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম
ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান

ত্রিশের পর মা হতে চান, দেখা দিতে পারে যেসব জটিলতা

নিউজ ডেস্ক :: বর্তমানকালে ভাবনাচিন্তা করেই বিয়ে সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে থাকেন মেয়েরা। তাতে সময় অনেকটাই চলে যায়। আবার লেখাপড়া শেষ করে, কর্মস্থলে নিজেকে প্রতীষ্ঠিত করতে করতে বয়স ৩০ পার হয়ে যাচ্ছে অনেক মেয়েদের। এছাড়াও অনেকেই আছেন বিয়ের পরবর্তী কয়েকটি বছর দু’জনে কাটিয়ে তারপর মা হতে চান।

কিন্তু ৩০-৩৫ বছরের পর বাচ্চা হতে চাইলে কী ধরনের ঝুঁকির মধ্যে দিয়ে যেতে হতে পারে, সে বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা করা ভালো বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এবার সেগুলো জেনে নেওয়া যাক…

প্রথমত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তান ধারণ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।

দ্বিতীয়ত, ৩৫-এর পর কিছু সমস্যা, যেমন- গর্ভকালীন ডায়াবেটিস, গর্ভকালীন উচ্চ রক্তচাপ, প্রসব-পূর্ব রক্তক্ষরণ, বাচ্চা নষ্ট হওয়ার অধিকতর ঝুঁকি ও প্রসবকালীন জটিলতা বেড়ে যায়।

তৃতীয়ত, আরেকটি সমস্যা যুক্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলো জন্মগত ত্রুটিযুক্ত সন্তানের জন্মদান।

চতুর্থত, বিভিন্ন জটিলতার পরিণতিতে অপরিপক্ব শিশুর জন্মহার যেমন বেড়ে যায়, সেই সঙ্গে স্বাভাবিক প্রসবের পরিবর্তে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুর জন্মহারও বেড়ে যায় অনেকগুণ।

পঞ্চমত, ত্রিশোর্ধ্ব বা পঁয়ত্রিশোর্ধ্ব বয়সে প্রথম সন্তান হলে দ্বিতীয় সন্তান নেওয়ার আগে যে দুই বা তিন বছর বিরতি দিতে হয়, সে সুযোগটাও থাকে না।

পঁয়ত্রিশের পর মা হতে চাইলে প্রস্তুতি হিসেবে ৩০ থেকেই শরীর-স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত চেকআপ ও ডায়েটে থাকতে হবে। প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেই গর্ভধারণ করা উচিত।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: