মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
উত্তাপ বাড়ছে, সংঘাতের শঙ্কা আজকের নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬ শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান ‘অতিরিক্ত কঠোর’ ছিল বিজেপি সরকারের প্রথম ছ’মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের শেরপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ ‘মাসে ৭৫ হাজার ডলার’: মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে? ‘মেসির মতো আর কেউ কখনো আসবে না’

শেরপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের গুরুতর অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে এই মাছ চাষ করেছিলেন এবং আকস্মিক এই ঘটনায় তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝাজর গ্রামে সাড়ে পাঁচ বিঘা আয়তনের একটি বড় পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন রবীন্দ্রনাথ হাওয়ালদার নামের এক ব্যক্তি। গত কয়েক মাস আগে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে তিনি ওই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছিলেন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষির অভিযোগ অনুযায়ী, গত রোববার সকালে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে ওই পুকুরটি জোরপূর্বক দখলের চেষ্টা চালান। এ সময় রবীন্দ্রনাথ হাওয়ালদার ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রতিপক্ষের লোকজনের আক্রমণাত্মক আচরণের মুখে তাঁরা টিকতে পারেননি। পরবর্তীতে রাতের আঁধারে পুকুর থেকে রুই ও কাতলসহ বেশ কিছু বড় আকৃতির মাছ জোর করে ধরে নিয়ে যান অভিযুক্তরা। একই সঙ্গে পুকুরে থাকা বাকি মাছগুলো চিরতরে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে ক্ষতিকর বিষ প্রয়োগ করা হয়।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত চাষি রবীন্দ্রনাথ হাওয়ালদার বাদী হয়ে স্থানীয় তিন ব্যক্তির নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার শিবপুর গ্রামের মো রফিক হাজী, মো আমিনুল ইসলাম এবং মো মজনু হোসেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী ও মৎস্যচাষিরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো একরামুল হোসাইন জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে শেরপুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো ইকবাল হোসেন জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে তাঁর কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: