বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
চীন-কানাডা দ্বিতীয় অর্থনৈতিক ও আর্থিক কৌশলগত সংলাপ ১০ লিটার জ্বালানিতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা ৫ লাখ টাকা হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব ক্ষুদ্র উদ্যোগ ও মাঠপর্যায়ের তথ্যকে একত্র করে জাতীয় নীতিমালায় রূপান্তর করতে হবে: রেহমান সোবহান অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার

১০ লিটার জ্বালানিতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা ৫ লাখ টাকা

নিউজ ডেস্ক: রাজধানীর কাফরুল এলাকার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে গুরুতর কারচুপির ঘটনা হাতেনাতে ধরা পড়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআইয়ের একটি দল সেখানে অভিযান চালিয়ে এই অনিয়মের সত্যতা পায়। গ্রাহকদের সাথে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চলে আসছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানকালে দেখা যায়, ওই পাম্পে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেল সরবরাহের সময় গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে ২০০ থেকে ৫৩০০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। নির্দিষ্ট ডিসপেন্সিং ইউনিটের নজল পরীক্ষা করে এই গরমিলের সুনির্দিষ্ট প্রমাণ পান পরিদর্শকেরা। এমন কার্যক্রমে সাধারণ ক্রেতারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছিলেন।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী এই অপরাধের শাস্তি হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। একই সাথে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে এবং অনিয়মে জড়িত তিনটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা বা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রো পলিটন পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থবিরোধী ও প্রতারণামূলক এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: