বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম
শহীদ ও মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার পাচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল হচ্ছে, সংসদে বিল উত্থাপন সংবিধান সংশোধনসহ চার কমিটি পুনর্গঠন পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনে সংসদে বিল জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না: চরমোনাই পীর কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল

সংবিধান সংশোধনসহ চার কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক: জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট চারটি সংসদীয় কমিটি সম্প্রতি পুনর্গঠন করা হয়েছে। গত বুধবার জাতীয় সংসদের পক্ষ থেকে এই কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করা হয় এবং পরবর্তীতে তা কণ্ঠভোটে পাস হয়। সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই কমিটিগুলো পরিবর্তনের প্রস্তাবগুলো সংসদে পেশ করেছিলেন। মূলত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে।

সংবিধান সংশোধন-সংক্রান্ত ১২ সদস্যের বিশেষ কমিটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পূর্বে বিএনপির আটজন সদস্য এই কমিটিতে থাকলেও এবার দলটির সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে এই কমিটিতে যুক্ত করা হয়েছে। তবে চিফ হুইপ জানিয়েছেন যে বিরোধী দলের সদস্যদের জন্য এই কমিটির দরজা এখনো উন্মুক্ত রয়েছে।

এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়-সংর্কিত সংসদীয় কমিটিতে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করার পর বিএনপির সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে। অন্যদিকে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য এলিজা জামানকে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে। এই কমিটিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল বারী সরদারের পরিবর্তে দলটির আরেক সংসদ সদস্য মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদকে সদস্য করা হয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যাখ্যা করে বলেন যে মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বিরোধী দলের এই প্রস্তাবের কারণেই স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিটিতে এই রদবদল করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: