শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই আর্জেন্টাইন কোচকে নিতে ১২২ কোটি টাকা খরচ ম্যানচেস্টারের চাঁপাইনবাবগঞ্জে চাষি বাজার ইজারামুক্ত রাখার দাবি আর্জেন্টিনার সেই মাঠেই আবার ফিরছেন মেসি জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা ভালোবাসা আল্লাহর নেয়ামত, কীভাবে মূল্যায়ন করবেন জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের গাড়িবহরসহ ১০ যানবাহনের সংঘর্ষ

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ছাত্রদল। সম্প্রতি বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় অভিযুক্ত ওই ক্রীড়া কর্মকর্তার ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা। সরকারের শীর্ষ পদাধিকারীকে নিয়ে এমন বিদ্রূপাত্মক আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে বরিশাল স্টেডিয়াম চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিক্ষোভ চলাকালে দেওয়া বক্তব্যে ছাত্রদলের স্থানীয় নেতারা অভিযোগ করেন যে, অভিযুক্ত ক্রীড়া কর্মকর্তা অতীতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে ফুটবল নিয়ে নিজের পরিকল্পনার কথা গণমাধ্যমের সামনে বলতে গিয়ে তিনি অট্টহাসি হাসেন এবং বিতর্কিত মন্তব্য করেন। তাঁর সেই ১০ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রীড়াঙ্গনসহ রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। এমন বিতর্কিত একজন ব্যক্তি কীভাবে জাতীয় ক্রীড়া বোর্ডে স্থান পেলেন, তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বিক্ষভে অংশ নেওয়া ছাত্রনেতারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রাজনৈতিক দলের ভেতর থেকে যদি কেউ এই বিতর্কিত ব্যক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চালান, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। অভিযুক্ত ব্যক্তি অতীতে আওয়ামীপন্থী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দাবি করে নেতারা বলেন, স্বৈরাচারের দোসররা এখন বিভিন্ন কৌশলে ক্রীড়াঙ্গনকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে চক্রান্ত রুখে দেওয়া হবে এবং শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কাউকে কটূক্তি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তাঁরা।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিসিবি পরিচালক গণমাধ্যমকে জানান যে বরিশালের স্টেডিয়াম এলাকায় কী ঘটেছে সে বিষয়ে তিনি অবগত নন। ব্যানার পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে তিনি মন্তব্য করতে রাজি হননি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে করা মন্তব্য বা ব্যঙ্গ করার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান। অন্যদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, স্টেডিয়ামের সামনে ব্যানার পুড়ানোর সুনির্দিষ্ট কোনো খবর তাঁদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি, তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: