বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান ‘আল্লাহর রহমতে বাংলাদেশ ভালো অবস্থাতেই আছে’ বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং ৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ‘সুপার সিক্স’ বাদ দিল আইসিসি

নিউজ ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইপর্ব থেকে জনপ্রিয় সুপার সিক্স পর্বটি আর থাকছে না। এর ফলে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আসব, যা দলগুলোর প্রতিযোগিতার ধরনেও প্রভাব ফেলবে।

নতুন এই নিয়মের কারণে বাছাইপর্বের মোট ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। পূর্বে যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে মোট চৌত্রিশটি ম্যাচ খেলা হতো, সেখানে নতুন বিন্যাসে ম্যাচের সংখ্যা দাঁড়াবে মাত্র তেইশটিতে। আগের আসরগুলোতে প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেললেও, এখন সেই জটিল প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে।

পরিবর্তিত কাঠামো অনুযায়ী, দশটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রাথমিক পর্বে লড়বে। সেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে উন্নীত হবে। পরবর্তীতে দুই সেমিফাইনালের বিজয়ী দলগুলো ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত এক সভায় আইসিসি এই নতুন সিদ্ধান্ত চূড়ান্ত করে।

নতুন নিয়মের সুবাদে বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এছাড়া বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোয়ান বিশ্বকাপ টুর্নামেন্টের প্রাথমিক পর্ব হিসেবে পরিচিত সুপার সিরিজে অংশ নেওয়ার সুযোগ পাবে। উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: