রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম
১০০ দিনে স্টুডেন্ট ফর্মুলা ওয়ান গাড়ি বানিয়েছে আইইউটি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ বিএনপি ব্যর্থ, তাদের নেতৃত্বে লড়াই হবে না: নাহিদ ইসলাম চলন্ত বাসে প্রসবব্যথা, ভয়কে জয় করার এক গল্প সাড়ে ৫ বছরে পাঁচ হাজারের বেশি বাল্যবিবাহ ঠেকিয়েছে কিশোর-কিশোরী ক্লাব ‘ইনশা আল্লাহ এবার বাংলাদেশ ভালো কিছুই করবে’ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার আহ্বান জামায়াতের নিবন্ধিত পোর্টাল ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ

নিউজ ডেস্ক: আওযামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়লাভ করার আট মাস পর এখন জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি। সম্প্রতি রাজশাহীতে আযোজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গোপন সমঝোতা ভেঙে যাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার কারণেই দলটি এখন নতুন করে ঐক্যের সুর গাইছে।

গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন যে, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকা এবং গণভোটের রায় বাস্তবায়নে বাধা দেওয়ার মাধ্যমে বিএনপি নিজেই জাতীয় ঐক্য নষ্ট করেছে। এসব রাজনৈতিক অবস্থানের কারণে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে বলেও দাবি করেন তিনি।

আওযামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সমর্থন থাকলেও দলটি আর কখনো এ দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। দেশের মাটি থেকে এই রাজনৈতিক শক্তিকে চিরতরে নির্মূল ও নিষিদ্ধ করার জোরালো দাবি জানান তিনি। এ সময় আসন্ন ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভারত এই অঞ্চলকে পানিশূন্য করার ষড়যন্ত্র করছে এবং তাতে পতিত শক্তি যুক্ত রয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যিনি নির্দিষ্ট কিছু গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম গুরুতর অপরাধের অস্ত্রকে ভিন্নভাবে উপস্থাপন করে একটি চিহ্নিত দলকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। যারা সাংবাদিক বা বুদ্ধিজীবী সেজে প্রতিবিপ্লবী শক্তির পক্ষে অবস্থান নেবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত সমাবেশস্থলে সমবেত হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: