শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন

সাতক্ষীরায় ষোড়শ কবিতা উৎস অনুষ্ঠিত

সাতক্ষীরা থেকে মাছুদুর জামান :: সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, আর বায়বীয় কবিতা নয়, বেশী বেশী জীবনমুখী কবিতা লিখতে হবে, মানবিক কবিতা লিখতে হবে। কবিতা সমাজে আলো ছড়ায়। কবিরা রাত জেগে দেশ পাহারা দেয়।

সমাজের অসঙ্গতি দুর করতে কবিতার ভুমিকা অপরিসীম। দেশের সব পরিস্থিতিতে কবিরা সাহসী ভুমিকা পালন করে। শনিবার সকালে কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত ষোড়শ কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারি শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ‘নিরাপদ জীবনের জন্য কবিতা’ এই ম্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এ উৎসবে কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কবিতা উৎসবে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দেশের খ্যাতিমান কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দীন স্টালিন, বীর মুক্তিযোদ্ধা কবি ও নাট্যকার খায়রুল বাশার, কবি কামরুল ইসলাম ফারুক, কবি কিশোরী মোহন সরকার, কবিতা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, কবি আমিনুর রশীদ, গুলশান আরা, সরদার গিয়াসউদ্দীন আহমেদ, নবঢালী কুমার ঢালী, তৌফিক আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে পরিবেশ উন্নয়নে সাতক্ষীরার জেলা প্রসাশক এস এম মোস্তফা কামাল, কবিতায় রেজাউদ্দীন স্টালিন, কবিতায় কিশোরী মোহন সরকারকে কবিতা পরিষদ সাতক্ষীরা পুরস্কার দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, কবি শেখ সিদ্দিকুর রহমান। সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক কবি অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবি সিরাজুল ইসলামের সভাপতিত্বে কবি সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত কবিগন তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: