মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম
ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ ফুলবাড়ীর ছোট যমুনা নদী এখন পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় অস্তিত্ব সংকটে নদীটি কালিয়াকৈর পৌর নির্বাচন: জনসমর্থনে এগিয়ে দেওয়ান জসিম উদ্দিন, অপপ্রচারে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীরা লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সম্ভাব্য মেয়র প্রার্থী সততার প্রতীক চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার এখন সাধারণ মানুষের মুখে মুখে চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ লক্ষাধিক টাকা জব্দ নড়াইলের লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

শিশুটি শহরের আশ্রমপাড়া মহল্লার ফয়সাল মাহমুদের মেয়ে ফালাক (১০ মাস)। রোগীর স্বজনদের সাথে দূর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ, ১০ মাস বয়সের শিশু ফালাককে শনিবার রাতে শ্বাসকস্টজনিত রোগে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সময় মত অক্সিজেন সরবরাহ না দেয়ায় আজ রবিবার সকাল ৮টায় শিশুটির মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, শিশুটির হার্টের সমস্যা ছিল। রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে শ্বাসকস্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাকে অক্সিজেন দেয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে ওয়ার্ড বয় অক্সিজেন আনতে যায়। এরই মধ্যে বাচ্চাটি মারা যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: