রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম
সাড়ে ৫ বছরে পাঁচ হাজারের বেশি বাল্যবিবাহ ঠেকিয়েছে কিশোর-কিশোরী ক্লাব ‘ইনশা আল্লাহ এবার বাংলাদেশ ভালো কিছুই করবে’ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার আহ্বান জামায়াতের নিবন্ধিত পোর্টাল ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার টানা লকডাউনের প্রথম দিনে স্থবির গোপালগঞ্জ, নেতাকর্মীদের বিক্ষোভ ও সমাবেশ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে গাজীপুরে আনসারের ১৯ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

আঁখি আলমগীরকে চমকে দিলো মেয়েরা

নিউজ ডেস্ক :: এ দেশের সংগীতাঙ্গনে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। স্বনামধন্য অভিনেতা আলমগীর ও গীতিকবি খোশনূরের কন্যা তিনি। ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করলেও নিজেকে তিনি গায়িকা হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন।

আজ ৭ জানুয়ারি এই মধুকণ্ঠীর জন্মদিন। প্রতি বছরের মতো এবারেও পরিবারের সদস্য, প্রিয়জন, সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসা-শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আঁখি।

তবে করোনার বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা আঁখি আলমগীরকে জন্মদিনে বিশেষভাবে চমকে দিলো তার মেয়েরা। এ তারকার বড় মেয়ের নাম স্নেহা। আর ছোট মেয়ের নাম আরিয়া। তারা মায়ের জন্মদিনে সারপ্রাইজ দিয়ে মুগ্ধ করে দিয়েছে।

কিছু ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করে সে খবরই জানিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

ফেসবুকে আঁখি লিখেছেন, ‘আমার মেয়েরা জন্মদিনের পার্টি আয়োজন করে চমকে দিয়েছে।’

প্রসঙ্গত, চলতি মাসে ঢাকার বাইরে দুই-তিনটি স্টেজ শো রয়েছে আঁখি আলমগীরের। এরই মধ্যে ইমন সাহার সুর ও সংগীতে দুটি সিনেমায় গানও গেয়েছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: