শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

আঁখি আলমগীরকে চমকে দিলো মেয়েরা

নিউজ ডেস্ক :: এ দেশের সংগীতাঙ্গনে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। স্বনামধন্য অভিনেতা আলমগীর ও গীতিকবি খোশনূরের কন্যা তিনি। ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করলেও নিজেকে তিনি গায়িকা হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন।

আজ ৭ জানুয়ারি এই মধুকণ্ঠীর জন্মদিন। প্রতি বছরের মতো এবারেও পরিবারের সদস্য, প্রিয়জন, সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসা-শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আঁখি।

তবে করোনার বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা আঁখি আলমগীরকে জন্মদিনে বিশেষভাবে চমকে দিলো তার মেয়েরা। এ তারকার বড় মেয়ের নাম স্নেহা। আর ছোট মেয়ের নাম আরিয়া। তারা মায়ের জন্মদিনে সারপ্রাইজ দিয়ে মুগ্ধ করে দিয়েছে।

কিছু ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করে সে খবরই জানিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

ফেসবুকে আঁখি লিখেছেন, ‘আমার মেয়েরা জন্মদিনের পার্টি আয়োজন করে চমকে দিয়েছে।’

প্রসঙ্গত, চলতি মাসে ঢাকার বাইরে দুই-তিনটি স্টেজ শো রয়েছে আঁখি আলমগীরের। এরই মধ্যে ইমন সাহার সুর ও সংগীতে দুটি সিনেমায় গানও গেয়েছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: