শনিবার, ২০ Jun ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. শফিকুর রহমানের ১,৮০০ মিটার বারখাল পুনঃখনন সম্পন্ন, টুঙ্গিপাড়ায় কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা ‘শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি’ চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন জেরুজালেম শহর মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ

গবেষণায় অনুদান পেল রাবির ৩৫১ শিক্ষার্থী

নিউজ ডেস্ক :: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ ২০২০-২১ এর জন্য মনোনীত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ৩৫১ শিক্ষার্থী। রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরি এবং নবায়ন গ্রুপসহ এবার ফেলোশিপ পাচ্ছেন মোট তিন হাজার ৩০৫ জন শিক্ষার্থী।

এসব শিক্ষার্থীদের মধ্যে এমএস ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০৮ শিক্ষার্থী, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১১০ শিক্ষার্থী এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ১১৮ শিক্ষার্থী, নবায়নসহ এমফিল নয় শিক্ষার্থী ও পিএইচডি ক্যাটাগরিতে ছয় শিক্ষার্থীসহ মোট ৩৫১ জন এবারের ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

শিক্ষার্থীদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।

প্রসঙ্গত, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।
কে আই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: