শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত

গবেষণায় অনুদান পেল রাবির ৩৫১ শিক্ষার্থী

নিউজ ডেস্ক :: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ ২০২০-২১ এর জন্য মনোনীত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ৩৫১ শিক্ষার্থী। রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরি এবং নবায়ন গ্রুপসহ এবার ফেলোশিপ পাচ্ছেন মোট তিন হাজার ৩০৫ জন শিক্ষার্থী।

এসব শিক্ষার্থীদের মধ্যে এমএস ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০৮ শিক্ষার্থী, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১১০ শিক্ষার্থী এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ১১৮ শিক্ষার্থী, নবায়নসহ এমফিল নয় শিক্ষার্থী ও পিএইচডি ক্যাটাগরিতে ছয় শিক্ষার্থীসহ মোট ৩৫১ জন এবারের ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

শিক্ষার্থীদের মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।

প্রসঙ্গত, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।
কে আই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: