বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম
লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’ রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক রেকর্ড গড়ে রৌপ্য জিতলেন স্বপ্না গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না

লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রায়পুর পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপি।

এ উপলক্ষে ‘ফ্যামিলি কার্ড হবে দেশের প্রত্যেক পরিবারের অধিকার’ শীর্ষক একটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়। রায়পুর পৌরসভার প্রশাসক আজিজুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। পর্যায়ক্রমে জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, পৌর বিএনপির নেতা শফিকুল আলম আলমাছসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: