শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক ১১ হাজার কোটি টাকার রেলপথে ট্রেন চলার কথা ২৮টি, চলছে ১০টি কর্মী নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ টিভিতে আজ কী কী খেলা দেখবেন

মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১০টি ক্যাম্পাসে একযোগে এ পরীক্ষার আয়োজন করে আইডিয়াল ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।

সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলার ১ হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়।

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ল্যাপটপ। দ্বিতীয় থেকে ২০ জনকে নগদ অর্থ ও সনদসহ আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া ২০০ শিক্ষার্থীকে সনদসহ পুরস্কার দেওয়া হবে।

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা যেন নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠে সে লক্ষ্যে আমাদের এই আয়োজন।

তিনি আরও বলেন, ১৫ বছর থেকে আইডিয়াল ফাউন্ডেশন অত্যন্ত সুনামের সাথে এই আয়োজন করে আসছে। ‎ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনের।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: