শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম
কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই আর্জেন্টাইন কোচকে নিতে ১২২ কোটি টাকা খরচ ম্যানচেস্টারের চাঁপাইনবাবগঞ্জে চাষি বাজার ইজারামুক্ত রাখার দাবি আর্জেন্টিনার সেই মাঠেই আবার ফিরছেন মেসি জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা ভালোবাসা আল্লাহর নেয়ামত, কীভাবে মূল্যায়ন করবেন জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের গাড়িবহরসহ ১০ যানবাহনের সংঘর্ষ টাঙ্গাইলে সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।
‎
‎শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎গ্রেপ্তার মনিরুজ্জামান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। তাকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগের আন্দোলনসহ সরকারবিরোধী বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন।
‎
‎জেলা পুলিশ জানায়, ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন। কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৭ জন, চন্দ্রগঞ্জে ৪ জন ও রায়পুরে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
‎
‎অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, কিশোর গ্যাংসহ অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: