শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা আদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান লক্ষ্মীপুরে অনলাইনে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজকল্যাণেও এগিয়ে প্রথম আলো: আরিফ দৌলা ৬ শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

লক্ষ্মীপুরে অনলাইনে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’৷

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দেশের প্রত্যন্ত অঞ্চল, গ্রাম-গঞ্জের অবহেলিত কিশোর-কিশোরীদের এবং স্কুল ছাত্রছাত্রীদের ক্রীড়া অঙ্গনে প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারা বাংলাদেশে এক যোগে অনলাইন ভিডিও এর মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনের সময় উপস্থিত জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, জেলা ওলামা দলের সভাপতি সাবেক ভিপি শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সালমান হায়দার রাশেদ, জেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য আমিনুল ইসলাম রাজু, জেলা যুবদলের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন শিমুলসহ বিভিন্ন ক্রীড়া সংগঠকবৃন্দ।

উল্লেখ্য, এ বছর লক্ষ্মীপুর জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করেন ২১হাজার শিক্ষার্থী এবং সারাদেশে অংশগ্রহণ করেন ১৬লক্ষ প্রতিযোগী শিক্ষার্থী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: