বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :: কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবি জানায়, শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে। এ সময় গাড়ি থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা। পরে আটক দুই ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।