শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়! গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ প্রটোকল ভঙ্গের বিতর্কে সরকারি কর্মকর্তাদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন শমশেরনগরে বাসার তালা ভেঙে চুরির সময় কুলাউড়ার সবুজ আটক ডাকাতিয়া নদীতে সেতু নেই, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ মুন্সীগঞ্জ এর মোল্লাকান্দির কুখ্যাত খাইরুদ্দিন মোল্লা গ্রেফতার বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

ডাকাতিয়া নদীতে সেতু নেই, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :: কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী ও নাঙ্গলকোটের হুগলি এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। এ পরিস্থিতিতে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ শুরু করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষায় নদীর পানি বাড়লে পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নৌকা না পেলে অনেককে সাঁতরে নদী পার হতে হয়। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সাঁকো নির্মাণের উদ্যোগ নিয়েছেন চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী গ্রামের এয়াকুব মজুমদার ও নাজমুল হোসেন এবং নাঙ্গলকোটের হুগলি এলাকার আবদুল মান্নান ও অলি আহমেদসহ কয়েকজন। এটি নির্মিত হলে দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হবে বলে আশা করছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম ও বেলাল হোসেন বলেন, এখানে স্থায়ী সেতু নির্মাণ করা হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

উদ্যোক্তা এয়াকুব মজুমদার বলেন, সবার ছোট ছোট সহযোগিতায় মানুষের চলাচল সহজ করতে সাঁকোটি নির্মাণ করা হচ্ছে।

ফুলের নাওড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, হুগলি এলাকার অনেক শিক্ষার্থী কষ্ট করে বিদ্যালয়ে আসে। এলাকাবাসীর উদ্যোগে সাঁকো নির্মাণ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ কামনা করেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: