শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :: মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি খাইরুদ্দিন মোল্লাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মুক্তারপুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খাইরুদ্দিন মোল্লা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, খাইরুদ্দিনের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা ছাড়াও মুন্সীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে চারটি এবং মারামারির তিনটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করছিলেন বলে জানা গেছে।
ছাত্র হত্যা মামলায় খাইরুদ্দিন মোল্লাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।