শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি মোংলায় মানববন্ধনে বক্তারা: জলবায়ু অভিযোজনের নামে ঋণের ফাঁদে ফেলা চলবে না গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড তৈরি পোশাকশিল্পে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু চিত্রনায়িকা হতে চান মডেল অন্যনা খান রাজধানীর সংশোধিত ছয় রুটে একক কোম্পানির বাস চালানোর সিদ্ধান্ত বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী নবীজি (সা.)-এর স্মৃতিবিজড়িত মদিনার ৫ মসজিদ ডলারের একক আধিপত্য থেকে বেরিয়ে আসার সুযোগ: বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশি টাকার নতুন সম্ভাবনা আবারও কমল জ্বালানি তেলের দাম

গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় ফিরোজ সিকদার নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে কাশিয়ানী উপজেলার পুইশুর এলাকায় কৌশলে ডেকে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন ফিরোজ সিকদার। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরবর্তী সময়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যগ্রহণ ও শুনানি পর্যালোচনা করে আদালত ফিরোজ সিকদারকে দোষী সাব্যস্ত করেন। পরে তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মো. তৌফিকুল ইসলাম বলেন, এ ধরনের রায় শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে এ রায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার প্রতি আস্থা বাড়াতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: