বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম
শিশুর প্রকৃত পরিচর্যাকারীকে অভিভাবকত্বের স্বীকৃতি দেওয়ার দাবি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি-এসআরবি-পুলিশ-আনসার, আকাশে হেলিকপ্টার-ড্রোন সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ ‘অবহেলা’য় আবুল হায়াত পূজার সাজে মানানসই জুতা, স্টাইলের সঙ্গে থাকুক আরামও ক্ষীরের বল দিয়ে তৈরি হয় টাটকেশ্বর নাড়ু, দেখুন রেসিপি সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক স্বরোভস্কির ঝলমলে করসেট, বেনারসি ড্রেপে রাশমিকা মান্দানা

উৎপাদন ও সেবায় মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ৫৭তম বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে। দিবসে বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্বচ্ছতা’য় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান বলেন, বিশ্বমানের পণ্য ও সেবার নিশ্চয়তা বিধানের মাধ্যমে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, শিল্প উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তাদের মধ্যে সমন্বিত সচেতনতা গড়ে তুলতে হবে। নিম্নমানের ও ভেজাল পণ্যের বাজার রোধ করে সাধারণ মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া সবার নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান বলেন, আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিবেশবান্ধব জ্বালানির সঠিক ব্যবহারের মাধ্যমেই উন্নত ভবিষ্যতের পথ সুগম হবে। এ ক্ষেত্রে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের প্রধান ও উপপরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন পরিদর্শক (মেট্রোলজি) তাসনীম দোহা। এতে বক্তব্য দেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী খালিদ রেজা চৌধুরী বলেন, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় উৎপাদিত পণ্য, সেবা ও প্রযুক্তির ক্ষেত্রে সামঞ্জস্য ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে আন্তর্জাতিক মান প্রণয়ন ও বাস্তবায়নে বিএসটিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানসম্মত পণ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, পণ্য ও সেবার মান নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে উৎপাদক ও ভোক্তা উভয়ের আস্থা বৃদ্ধি করা সম্ভব। এর ফলে দেশীয় শিল্পের বিকাশ, বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথ সুগম হবে।

আলোচনা সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ব্যবসায়ী প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, বেকারি মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: