বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম চার ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ৫ লাখ টাকা করে ফেরত পাবেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: প্রতিমন্ত্রী টুকু প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী বাংলাদেশে শিশুদের জন্য জরুরি বিনিয়োগের আহ্বান ইউনিসেফের নির্বাহী পরিচালকের একটি সেলফি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই দেড় শতাব্দী ধরে পাশাপাশি মসজিদ-মন্দির মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

হাতিয়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ইটভাটা নির্মাণ নিয়ে বিতর্ক

মো. আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার : নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর গ্রামে মসজিদসংলগ্ন এলাকায় যন্ত্রের সাহায্যে বালু উত্তোলন ও জমি ভরাটের অভিযোগ উঠেছে। এতে কৃষিজমি, বসতবাড়ি ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সেখানে ইটভাটা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, নোয়াখালী, হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তরে গণস্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। তাঁদের দাবি, ইতোমধ্যে প্রায় দুই লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে।

তবে জমির মালিক মো. আবুল হাসেম ওরফে দিদার মাঝি ইটভাটা নির্মাণের অভিযোগ অস্বীকার করে জানান, সেখানে গরুর খামারসহ অন্য কাজ করার পরিকল্পনা রয়েছে। তিনি এলাকাবাসীর অভিযোগগুলোও মিথ্যা বলে দাবি করেন।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগকারীদের চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানাতে বলেছেন বলে জানান এলাকাবাসী।

স্থানীয়রা বালু উত্তোলন ও জমি ভরাটের বৈধতা যাচাই করে সরকারি রাস্তা, কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন কিংবা সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: