রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
কৃষিতে কীটনাশক কি অপরিহার্য বাবুগঞ্জ-হিজলা: পাশ থেকে বালু তুলে সড়ক সংস্কার, ক্ষোভ বান্দরবানে বিজিবির যৌথ অভিযান, পাহাড় থেকে গোলাবারুদ উদ্ধার নাশকতা মোকাবিলার প্রস্তুতি: দুই মাসের জন্য রেলের পাহারায় ২৫০০ আনসার ‘পাখি পাকা পেঁপে খায়’ দ্রুত বলতে গেলে গোলমাল পাকিয়ে যায় কেন সাজেক পর্যটনকেন্দ্র: পর্যটক না থাকায় ক্ষতি অর্ধশত কোটি টাকা আইনের খসড়া: কুমিরের মাংস রপ্তানির পথ খুলছে পাটকলে হচ্ছে খাদ্যপণ্য ই-বাইক কারখানা কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ: স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’ চালু ভোটার তালিকা থেকে নাম বাদ, মেয়ের জন্মসনদ পেতে মুসলিম বাবার দীর্ঘ লড়াই

বান্দরবানে বিজিবির যৌথ অভিযান, পাহাড় থেকে গোলাবারুদ উদ্ধার

সাইফুল ইসলাম, বান্দরবান :: পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৮ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের দুর্গম পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ গোলাবারুদ গোপনে মজুদ রাখার খবর পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি দুপুর ১টায় শুরু হয়। সন্দেহভাজন এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের ভেতর অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধার করা গোলাবারুদগুলো কোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে ওই স্থানে মজুদ করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধে তারা বদ্ধপরিকর। একই সঙ্গে এলাকার সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: