শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম
বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সৌরবিদ্যুৎচালিত ইরিগেশন প্রকল্পের উদ্বোধন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমানে করে এক যুবকের আত্মহত্যা ফুলবাড়ীতে মাঠে বাঁধা কপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ

সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার :: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমানের সভাপতিত্বে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

সভায় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন চন্দ্র মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, সমাজসেবা কর্মকর্তা নুর নবী এবং চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক আবদুল আজিজ, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মঞ্জরুল আলম মজনু, সমাজসেবক জহির উদ্দিন তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক এবং সদস্য সচিব মামুন হাসান রোহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, সরকারি খাসজমি উদ্ধারে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসাধারণের বিভিন্ন অভিযোগ, প্রশাসনিক কার্যক্রম এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসাধারণের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: