শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম
পাহাড়ি বনে মিলল তালিকায় না থাকা চার প্রজাতির সাপ, তিনটি নির্বিষ, একটি মৃদু বিষধর লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ গোপালগঞ্জে চার বাহিনীর বৈঠক ‘জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে’: আইজিপি জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগোল বাংলাদেশ জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক ১১ হাজার কোটি টাকার রেলপথে ট্রেন চলার কথা ২৮টি, চলছে ১০টি

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি :: জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মীর মাসুদ। সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে হুমকিমূলক পোস্ট দেওয়ার পাশাপাশি তাঁদের তালিকা করে তৎকালীন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের কাছে দেওয়ার হুমকি দেন তিনি। অবশেষে সেই মীর মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে লক্ষ্মীপুর শহর থেকে ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, ২০২৪ সালের ২৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকিমূলক পোস্ট দেন মীর মাসুদ। ওই পোস্টে সাংবাদিকদের তালিকা করে তৎকালীন সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নের কাছে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রায়পুর ছেড়ে লক্ষ্মীপুর জেলা শহরে চলে যান মীর মাসুদ। সেখানে ব্যবসা শুরু করার পাশাপাশি ছাত্রদল, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে প্রকাশ করতে থাকেন। এ সময় পুরোনো ফেসবুক আইডি পরিবর্তন করে নতুন আইডি খুলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মেলামেশা শুরু করেন তিনি। রাজনৈতিক পরিচয় আড়াল করে নতুনভাবে নিজেকে সুশীল শ্রেণির ব্যাক্তি হিসেবে তৈরির চেষ্টা করছিলেন বলেও অভিযোগ রয়েছে।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মীর মাসুদের বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। তাঁকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: