শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে ‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে মাঠে নামছে এনসিপি, রাজপথ ‘দখলের’ হুঁশিয়ারি সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় সাড়ে ১৭ টন সিমেন্ট জব্দ, আটক ৯ নিখোঁজ নন, কুয়াকাটা সৈকতে বেড়াতে গিয়েছিলেন সেই বিচারক অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত হলেই ফিরতে চায় ৮২.৬ শতাংশ রোহিঙ্গা

বান্দরবানে ১৫৬ যুবককে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

সাইফুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি :: বান্দরবান রিজিয়নের উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬-এর আওতায় ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই পরিচালিত তিন সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৯ নভেম্বর অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন।

প্রশিক্ষণে বান্দরবান জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৫৬ জন যুবক অংশগ্রহণ করেন। এতে যানবাহনের ইঞ্জিন ও যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ ও মেরামতের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ যুবসমাজের কারিগরি দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

স্থানীয় জনগণ পার্বত্য অঞ্চলের যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: