সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
উপসাগরীয় ৬ দেশকে যুক্ত করবে ২১০০ কিলোমিটারের এক রেললাইন লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিবালয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী পালিত রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী অগ্রণী ব্যাংকে টাকা রেখে এখন হিসাবের অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক

সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী পালিত

মো. আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার :: সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ফজলুল হক এর ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

৮ নভেম্বর (রবিবার) বিকেল ৩ টায় সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।

প্রোগ্রাম কো অর্ডিনেটর জুলফিকার আলির সঞ্চালনায় ও সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: সাইফুল ইসলাম সুমন।

আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সহকারি পরিচালক মো: শামসুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, বিশিষ্ঠ ব্যাসায়ী ও সমাজ সেবক আব্দুর রহমান খোকন, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুউদ্দিন নিজাম,রেড ক্রিসেন্ট সোসাইটি র সুবর্ণচর উপজেলা টিম লিড়ার আব্দুর রব সহ সংস্থার সকল স্তরের কর্মকর্তা কর্মচারিগণ এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

স্মরণ সভায় বক্তারা বলেন,রেডক্রিসেন্টের সহায়তার মাধ্যমে এলাকার মানুষকে সংগঠিত করে খাদ্য, বস্ত্র ও আশ্রয়হীন মানুষকে তিনি সহায়তা প্রদান করেছেন। ১৯৭০ এর উপকূলীয় দূর্যোগে মৃত সন্তানের দাফনের ব্যবস্থা না করেই ছুটে গেছেন উপকূলীয় দূর্যোগ বিপদগ্রস্থ মানুষদের উদ্ধার করতে, তাদের লাশের দাফন কাজ সম্পন্ন করতে।

ফজলুল হক হক সাহেব ১৯৭২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সুদীর্ঘ ১২ বছর বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ঘূর্ণীঝড় প্রস্ততি কর্মসূচি’র (সিপিপি) তৎকালীন নোয়াখালী সদর থানা টিম লীডার হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।’

ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবক দল তাঁর নেতৃত্বেই গঠিত হয়েছে বলেও জানান তারা।

ঘূর্ণীঝড় ব্যবস্থাপনায় সিপিপি কর্মসুচির সকল স্তরে একজন দক্ষ স্বেচ্ছাসেবী নেতা হিসাবে তিনি সুনাম ও সুখ্যাতি অর্জন করেন।

তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে একজন অন্যতম সংগঠক হিসেবে এলাকার মুক্তিযোদ্ধা ইউনিট ও জনগণকে সংগঠিতকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখেন।

তিনি তাঁর প্রতিষ্ঠিত সংস্থার মাধ্যমে গণশিক্ষা, টিউবওয়েল স্থাপন, স্যানিটেশন উদ্বুদ্ধকরন ও স্যানিটারি লেট্রিন স্থাপন, বসতবাড়ি ও রাস্তায় সামাজিক বনায়ন, দুর্যোগ সচেতনতা সৃষ্টি, দুর্যোগ স্বেচ্ছাসেবক দল গঠন ও খাস ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ায় ভূমিহীনদের সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছেন।

কঠোর পরিশ্রম ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে কর্মরত স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ নিয়ে সংস্থাকে একটি কার্যকর ও উন্নয়নমূখী সংগঠনে পরিণত করার প্রচেষ্টায় নিয়োজিত ছিলেন বলে জানান বক্তারা।

উল্লেখ্য, মরহুম ফজলুর হক নোয়াখালীর চরবাটা খাসের হাট হাই স্কুল পরিচালনা কমিটি, খাসের হাট জামে মসজিদ পরিচালনা কমিটি, খাসের হাট বাজার কমিটির সভাপতি, সৈকত ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতাসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে প্রতিষ্ঠান সমূহ ও এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: